এজেড বুকস সম্পর্কে
এজেড বুকস ঢাকা-ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা দুষ্প্রাপ্য ও আউট-অফ-প্রিন্ট বাংলা ও ইংরেজি বই, পুরনো ম্যাগাজিন, কমিকস, শিল্প ও ফটোগ্রাফি বই এবং ভারত, চীন ও রাশিয়া থেকে আমদানি করা অরিজিনাল প্রিন্ট বিক্রি করে। যেসব বই সহজে কোথাও পাওয়া যায় না, তা পাঠক ও সংগ্রাহকদের কাছে পৌঁছে দিতে আমরা সাহায্য করি।